নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল।
তিনি বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
রোববার সকালে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন; উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।




Comments