মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকায় ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলিতে নারী-শিশুসহ ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে । এ ঘটনার পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে র্যাব।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রুদ্রপাড়া এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাটিকাটা নিয়ে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারের উপর এই হামলা করে।
র্যাবের হাতে আটককৃতরা হলেন- মহসিন খান, হারুন রশিদ খান ও মান্নান খান।
ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাত ১২ টার দিকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ জানান, এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Comments