Image description

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলা-এর ফৌজদারহাট বিএমএ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, যা পরে পাশের শীতাতপ নিয়ন্ত্রিত বগিতেও ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখা দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুমিরা স্টেশন এলাকায় ইউনিটগুলো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই