Image description

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত হাফেজ সিরাজুদ্দৌলার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রাধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের তত্ত্বাবধানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এবং নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের নেতৃত্বে একটি চিকিৎসকদল আজ (বৃহস্পতিবার) পঙ্গু হাসপাতালে ছুটে যান। 

বৃহস্পতিবার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ডা. এম. আর. হাসান।

এসময় হাফেজ সিরাজুদ্দৌলার পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা ও আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য সার্বাত্মক সহায়তারও আশ্বাস দেওয়া হয়।

এসসয় আরো উপস্থিত ছিলেন; বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এবং বিএমইউ ড্যাব'র সভাপতি অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বিএমইউ'র প্রক্টর ও বিএমইউ ড্যাব'র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ, নিটোর ড্যাব-এর আহবায়ক ডা. শামসুল আলম, ড্যাব কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন প্রিন্স, নিটোর ড্যাব'র সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. সাঈদ মাহমুদ তমাল, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির যুগ্ম-আহবায়ক ডা. মো: আলমগীর হোসেন জনি ও ডা. মো. আব্দুল আওয়াল প্রমুখ।

এসময় হাফেজ সিরাজুদ্দৌলা ও তার স্ত্রী  রাজিয়া বেগম প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুত ঢাকায় এনে চিকিৎসার ব্যাবস্থা করার জন্য পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং  জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকেও তারা ধন্যবাদ জানান।

গত ২১মার্চ গভীর রাতে ওই দুর্ঘটনায় আহত হন হাফেজ সিরাজুদ্দৌলা, তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের বড় মেয়ে তাসনুভা তাবাসসুম আফনান। তারা সবাই বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে তাসনুভা আইসিইউতে ভর্তি রয়েছে। 

উল্লেখ্য সিরাজুদ্দৌলার ছোট মেয়ে মাহজাবীন মোসাররাত সায়েদা দূর্ঘটনাস্থলেই প্রাণ নিহত হন।