Image description

বাগেরহাটের চিতলমারী উপজেলাযর শিবপুর গ্রামের আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে সন্ত্রাসীরা বাড়ির মধ্যে ঢুকে গুলি করে হত্যা করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছে।

নিহত আমির হামজা খুলনার সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকুরী করতেন।

পুলিশ জানায়, বিকেল চারটার দিকে তিনি বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন। তখন ছয়জন হেলমেট পরিহিত যুবক তিনটি মোটরসাইকেলে এসে পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলেও খালের পাড়ে পড়ে গিয়ে সন্ত্রাসীরা তার মাথায় গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে এবং পালিয়ে যায়।

বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে।