Image description

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাড়ির উঠানের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পরিবার ও এলাকাবাসী।

নিহত আরিফ শেখ (২৯) রাজৈর উপজেলার খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির উঠানের একটি গাছে আরিফ শেখের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছেলে আরাফাত শেখ জানান, “আমার বাবা প্রথমে আমার মা লাকি বেগমকে বিয়ে করেন। পরে কনা বেগম নামে আরেকজনকে বিয়ে করলে আমার মা সংসার ছেড়ে চলে যান। এরপর আমাকে নিয়ে কে থাকবে, এ বিষয়সহ নানা কারণে বাবা ও বর্তমান মা কনা বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জেরে এ ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই।”

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কুতুব উদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।