Image description

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় পুত্রের লাশ বাড়িতে রেখে  দাফন না করেই পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে বাবার বিরুদ্ধে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।  

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার লস্কর চালা এলাকায়। 

জানা যায়, দীর্ঘদিন ধরে সুজন মিয়া ব্রেইন টিউমারে আকান্ত ছিলেন। অসুস্থ থাকার পর বৃহস্পতিবার তিনি মৃত্যু বরণ করেন। তিনি এলাকায় গফুর উদ্দিনের ছেল সুজন মিয়া । 

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া তার বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করেন। সুজনের এই বিয়ে তার  বাবা মা মেনে নিতে পারে নাই। তিনি বাবা মা ছাড়া আলাদা জীবন যাপন করত। তিন বছর পূর্বে সুজন মিয়ার ব্রেইন টিউমার হয়। তাদের ঘরে এক কণ্যা ও এক ছেলে সন্তান রয়েছে। অসুস্থ সুজন মিয়ার চিকিৎসার খরচ তার বাবা বহন করেননি। বরং সন্তানের কথা শুনলে রেগে যেতেন। একপর্যায়ে মৃত্যুর সাথে পান্জা লড়ে  তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যর পর সুজনের লাশ তার বাবা দেখতে পর্যন্ত আসেননি। বরং তার জমিতে দাফন করতে বাধা সৃষ্টি করেন। সামাজিক লোকজনেরা তাকে বুঝাতে চাইলেই সে বুঝার চেষ্টা করেননি। সন্তানের লাশ দাফন না করে বাড়িতে থেকে পালিয়ে যান বাবা। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশেষে  সামাজিকভাবে তার দাফন কাজ সম্পূর্ণ করেন। 

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।