Image description

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মোঃ এমদাদুল হক খান বিজয়ী হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মাহাবুব হোসেন শাকিল।

নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুভিজিত চ্যাটার্জী বাপ্পি পান ১০৫ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে জালালুর রহমান ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে আসাদুজ্জামান পান ৭৫ ভোট। সহ-সভাপতি পদে মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ অলিউর রহমান পান ১০৫ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে মোহাম্মদ জাকির ইমাম সুজন ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী রফিকুল ইসলাম শামীম পান ১০৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মুনির হাসান মিঠু ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মফিজুর রহমান পান ৬৫ ভোট। কোষাধ্যক্ষ পদে মহিদুল ইসলাম ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে সুজন ভৌমিক পান ৬৫ ভোট।

আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক পদে কামরুজ্জামান ১২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুন নাহার কলি পান ১২০ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে মোঃ গোলাম মোস্তফা দেওয়ান এবং সহ-সভাপতির মতো সম্পাদক (লাইব্রেরি) পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মুহুরী সম্পাদক পদে এ.কে.এম আজিজুল হক মুকুল ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে এমদাদুল হক মিলন পান ৭৬ ভোট।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন— আতিকুর রহমান (১৭০), ডালিয়া আক্তার (১৫০), নাফিজ ইকবাল রবিন (১৯৪), সতেন কুমার ঢালি (১৫৫) এবং হেলাল উদ্দিন (১৭৭)।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষনা করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন ও আইনজীবীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।