শ্বশুর বাড়িতে গাছে উঠে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। পরে ৯৯৯ এ ফোন পেয়ে তাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৪ মার্চ ) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে জলিল ব্যাপারী (৪০) নামের ওই ব্যক্তি শ্বশুরবাড়ির পাশের আনোয়ার আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একটি গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি গাছের ডালের সঙ্গে রশি বেঁধে ঝুলে পড়ার প্রস্তুতি নিলে স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলে তাকে বোঝানোর মাধ্যমে গলা থেকে ফাঁসের রশি খুলে নিরাপদে উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার দেওয়ান মো: আজাদ বলেন, শ্বশুর বাড়িতে বউয়ের সাথে পারিবারিক কোলোহের কারণে আত্যহত্যার জন্য গাছ উঠে গলায় রশি বেঁধে ঝুলে পড়ার চেষ্টা করে ওই ব্যক্তি । শ্বশুর বাড়ির লোকজন ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ভিকটিমটিকে মোটিভেশনাল কথা বলে, অন্য মনষ্ক করে, বিভিন্ন ভাবে ব্যস্ত রেখে শ্রীনগর ফায়ার স্টেশনের ফাইটাররা গাছে উঠে ভিকটিমের গলায় বাঁধা রশি ধরে ফেলে। পরবর্তীতে তাকে নিচে নামিয়ে এনে পুলিশের হেফাজতে দেওয়া হয়।
জলিল ব্যাপারীর বাড়ি লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায়। তিনি মো. রাজ্জাক ব্যাপারীর ছেলে এবং পেশায় একজন জেলে।
এ ব্যাপারে পদ্মা সেতু উত্তর থানার ওসি আখতার হোসেন বলেন, ওই ব্যক্তি মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন। এ ধরনের লোককে থানায় রাখা কষ্টকর হওয়ায় আমি তাকে তার আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছি এবং মানসিক হাসপাতালে ভর্তি করার পরামর্শ




Comments