শরীয়তপুরের জাজিরার জয়নগর ইউনিয়নের সরদার কান্দির বায়তুল মামুর জামে মসজিদের ইমাম আবুল বাসার (৬০) ও জামিয়াতুল সুন্নাহ মহিলা মাদ্রাসার শিক্ষকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক করেন জাজিরা থানা পুলিশ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায় অভিযুক্ত আবুল বাসার পেশায় একজন ইমাম ও শিক্ষক তিনি সোমবার বিকালে তার মাদ্রাসার ৬ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন পরে স্থানীয়রা ঘটনা জানতে পেরে তাকে অবরুদ্ধ করেন সেখান থেকে জাজিরা থানা পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে আসেন।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ তার মেয়ে আবুল বাসারের কাছে মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেন সেই হিসাবে তার মেয়েকে সোমবার বিকালে তার কাছে যেতে বলেন অভিযুক্ত আবুল বাসার পরে সে সেই মাদ্রাসার একটি কক্ষে ওই শিশু কে ধর্ষণের চেষ্টা করেন তখন আসেপাশের লোক বিষয়টি জানতে পেরে তাকে অবরুদ্ধ করে রাখেন সেখান থেকে জাজিরা থানা পুলিশ তাকে আটক করেন৷ তিনি বলেন সে তার সর্বোচ্চ বিচার চায় যাতে এই ঘাতক এমন কাজ আর কখনো করতে না পারে।
স্থানীয় একজন বলেন, এই আবুল বাসার আমাদেত এলাকার ইমাম ও একটি মাদ্রাসার শিক্ষক তার মতো লোক এমন নিকৃষ্ট কাজ করেন তা আমাদের মাথায় আসে না আমরা যততটু জানি সে জামায়াত ইসলামের রাজনীতির সাথে জড়িত আছেন আমরা তার সর্বোচ্চ বিচার চাই৷
এদিকে অভিযুক্ত আবুল বাসারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে তাকে বলতে শুনা যায় হয়তো শয়তানের ধোকায় পরে আমি এটা করেছি তাকে আরও বলতে শুনা যায় সে জামায়াত ইসলাম করেন৷
জাজিরা উপজেলার জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম জানায় আবুল বাসার জামায়াতের কোনো নেতা নয় সে আমাদের দলের সমর্থক। সে যদি অপরাধী হয়ে থাকে তার সর্বোচ্চ বিচার হউক সেটাই আমি চাই।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ জানায় অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




Comments