Image description

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও আড়াইহাজার পৌরসভার মেয়র প্রার্থী মামুন অর রশিদকে আটক করেছে আড়াইহাজার থানার পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১টার দিকে আড়াইহাজার পৌরসভার নাগড়াপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, মামুন রশিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।