Image description

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে তার অনুসারীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছে বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকেরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক আটকের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে তাকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

তবে নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র গণমাধ্যমকেকে জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কুমিল্লার অন্যতম বৃহৎ শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রযেছে। রেজাউল কাইয়ুমের বাসাও শাসনগাছা বাস টার্মিনালের পাশে।

দুপুর আড়াইটায় প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বিক্ষোভ চলছে।