Image description

পারিবারিক কলহের জেরে নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে রফিকুল ইসলাম রুবেল (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। সোমবার (৪ এপ্রিল) ভোর ৫ টায় উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ওই মাছ ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী শিউলি বেগম (৪৫) ও ছেলে রয়েল (২৫) মা ছেলে দুজনে মিলে রোববার দিবাগত রাত ১ টায় গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে ব্যবসায়ী রফিকুলকে। এ ঘটনায় মা ছেলে দুজনকেই আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ের সাথে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে ছেলে রয়েল।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে নিহত রফিকুল ও তার স্ত্রী সন্তানের মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিল। রফিকুল মাছের ব্যবসা করলেও নেশাগ্রস্ত ছিল বলে স্ত্রী সন্তানের সাথে প্রায় ঝগড়াঝাটি হতো। এরই জেরে গত রোববার রাতে স্ত্রী সন্তানের মধ্যে ঝগড়া হয় এবং ভোরবেলায় নিজ ঘরে গলাকাটা লাশ পাওয়া যায়। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাশের একটি পুকুর থেকে হত্যা কান্ডে ব্যবহৃত একটি রাম দা ও মা-ছেলের রক্তমাখা পরনের জামা কাপড় উদ্ধার করে মা ছেলেকে সেনাক্ত করে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ছেলে মিলে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে ছেলে রয়েল।