গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকালে হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুরা হলো—গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রায়হান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে (৫ মাস)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে হামের উপসর্গ নিয়ে ওই দুই শিশুকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তারা সেখানে চিকিৎসাধীন ছিল। গত ২৪ ঘণ্টার ব্যবধানে ওই দুই শিশু মারা যায়। স্বজনদের দাবি, তারা হামের টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, শিশুরা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় মৃত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/ডিআর




Comments