Image description

সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে আঁখি আক্তার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলোয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার নলোয়ারপাড় গ্রামের জহির উদ্দিনের মেয়ে। সে স্থানীয় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হলে আঁখি বাড়ির পাশের খলায় (ধান শুকানোর স্থান) শুকাতে দেওয়া ধান গুছাতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মানবকণ্ঠ/ডিআর