Image description

পটুয়াখালীর বাউফল পৌর শহরে সাত বছরের এক শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. বারেক বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১০ মে) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

রোববার (১০ মে) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ে

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সকালে শিশুটির বাবা কাজের প্রয়োজনে এবং মা গবাদি পশু নিয়ে মাঠে যান। এই সুযোগে প্রতিবেশী বারেক বিশ্বাস শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তার বসতঘরের পেছনের বারান্দায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালানো হয়।

কিছুক্ষণ পর শিশুটির মা বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি বারেক বিশ্বাসের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করলে শিশুটি ঘর থেকে কান্নাজড়িত অবস্থায় বের হয়ে আসে। পরে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই ভুক্তভোগীর মা আসমা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বারেক বিশ্বাসকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযুক্ত ব্যক্তিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

মানবকণ্ঠ/ডিআর