Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দেশীয় পাইপগান ও কার্তুজের খোসাসহ মো. মুরাদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মদিনাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরাদ স্থানীয় গোদনাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মদিনাবাগ এলাকায় অভিযান চালায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল। এসময় সন্দেহভাজন হিসেবে মুরাদকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মুরাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর