হবিগঞ্জের লাখাই থানা পুলিশের এক অভিযানে ৩টি গাঁজার গাছ ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মহিদ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্ব বেগুনাই গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মহিদ মিয়া ওই গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আহমেদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াসিম খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পূর্ব বেগুনাই গ্রামে অভিযান চালায়। অভিযানে মহিদ মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনায় চাষ করা ৩টি তাজা গাঁজার গাছ এবং ঘরে থাকা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
লাখাই থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




Comments