Image description

রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুর চকধাদাশের পীর আঃ হামিদের বিরুদ্ধে তার ভক্ত রুবেলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গত সোমবার ১৮ মে ২৬ রাজশাহী বেলপুকুর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী রাজিয়া বেগম।

মামলার আসামিরা হলেন; পুঠিয়া উপজেলার চক ধাদাশ গ্রামের বাসিন্দা হামিদ ফকির( 67 )এবং ভুক্তভোগীর নারীর স্বামী রুবেল । অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ির পাশে একটি আস্তানা রয়েছে। সেখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যাতায়াত করেন। ভুক্তভোগী নারীর স্বামী ও তার অনুসারী প্রায় ছয় মাস আগে ওই নারী রাজিয়া বেগমের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়েছিল। 

এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রাজিয়া বেগমের অভিযোগ, প্রায় ছয় মাস আগে বেলপুকুর জামিরা এলাকার রুবেলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর বাড়িতে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে বলে তিনি দাবি করেন।

জানা যায়, সম্প্রতি সময়ে তার স্বামী রুবেল বাজারে নেওয়ার কথা বলে কৌশলে তাকে বানেশ্বর এলাকার চক ধাদাশ গ্রামে হামিদ ফকির নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক আটক রেখে হাত-পা বেঁধে নির্মম নির্যাতন ও ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তার স্বামী রুবেল সেখান থেকে বাড়িতে নিয়ে যান এবং বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। পরে সুযোগ বুঝে রাজিয়া সেখান থেকে পালিয়ে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনো তিনি পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

এদিকে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত রুবেলের বাড়িতে গেলে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান। অপরদিকে হামিদ ফকিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পীরের আস্তানা প্রসাশনের মাধ্যমে ভেঙে ফেলার জন্য ক্ষুব্ধ জনতা দাবি জানান প্রসাশন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় পীরের আস্তানা ভেঙে ফেলার জন্য হুমকি দেয়া হবে।

 স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও আসামিকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।