কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
যশোরের কেশবপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার সাগরদাঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জয়ন্ত ওই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে জয়ন্ত বিশ্বাস জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত জয়ন্তকে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
এদিকে, পুলিশ ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না; ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments