Image description

ঢাকার সাভারে ইয়াবাসহ আটক হয়েছেন সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইসির খান (১৮)। ঘটনার পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি ইয়াবাসহ তাইসির খানকে হাতেনাতে আটক করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার মাদক সেবনের ভিডিও প্রকাশ্যে এলে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে।

এদিকে, ইয়াবাসহ আটকের ঘটনা এবং ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি দলীয় নেতাদের নজরে এলে বিকেলে তাকে সাভার থানা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/আরআই