দেশের বাজারে এক দিনের ব্যবধানে দুইবার স্বর্ণের দাম সমন্বয় করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকালে দাম কমানোর ঘোষণার পর সন্ধ্যা হতে না হতেই ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সন্ধ্যা ৭টা থেকেই কার্যকর করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দরসমূহ: নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা করা হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত: স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম আগের মতোই রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এক দিনেই দুইবার স্বর্ণের দামের এমন অস্বাভাবিক ওঠানামায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments