চলতি বছরের মার্চে মূল্যস্ফীতি কমলেও এপ্রিলেই তা বেড়ে ৯ দশমিক শূন্য ৪ শতাংশে দাঁড়িয়েছে। গত মার্চে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। তবে গত বছর এপ্রিলে এই হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ। ফলে বছরের হিসাবে মূল্যস্ফীতি কিছুটা কম থাকলেও মাসভিত্তিক হিসাবে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী।
বুধবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এপ্রিল মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।
এতে দেখা যায়, জানুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। এর আগে গেল বছরের ডিসেম্বর মাসে ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ, নভেম্বরে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, অক্টোবরে ছিল ৮ দশমিক ১৭ শতাংশ এবং সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
আর গত বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
বিবিএসের তথ্যানুসারে, চলতি বছরের এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৯ শতাংশ হয়েছে।
২০২৫ সালের এ সময়ে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ। এ ছাড়া খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশে। ২০২৫ সালের এপ্রিল এ হার ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।
বিবিএসের হালনাফগাদ তথ্য বলছে, শহর ও গ্রামে এপ্রিলে মূল্যস্ফীতি বেড়েছে।




Comments