টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবশেষ ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের মূল্য তালিকা:
২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
১৮ ক্যারেট (প্রতি ভরি): ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত ২০ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস, যেখানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানেই আবারও দাম বাড়ল।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩১ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
রুপার দাম অপরিবর্তিত:
স্বর্ণের দাম বাড়লেও বাজারে রুপার দাম বর্তমানে অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী:
২২ ক্যারেট (প্রতি ভরি রুপা): ৫ হাজার ৬৫৭ টাকা।
২১ ক্যারেট (প্রতি ভরি রুপা): ৫ হাজার ৩৬৫ টাকা।
১৮ ক্যারেট (প্রতি ভরি রুপা): ৪ হাজার ৬০৭ টাকা।
সনাতন পদ্ধতি (প্রতি ভরি রুপা): ৩ হাজার ৪৪১ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২১ বার দাম বাড়ানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments