Image description

দেশের বাজারে সোনার দামে বড় পতন ঘটেছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম একলাফে ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বুধবার (১০ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই দেশজুড়ে কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তির কথা মাথায় রেখে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

ক্যারেট অনুযায়ী সোনার নতুন মূল্য তালিকা:

২২ ক্যারেট- ২,২২,৭৮২ টাকা
২১ ক্যারেট- ২,১২,৬৩৫ টাকা
১৮ ক্যারেট- ১,৮২,২৫০ টাকা
সনাতন পদ্ধতি- ১,৪৮,৪২৪ টাকা

মানবকন্ঠ/আরআই