ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির দাম্পত্য জীবনে টানাপড়েন চলছে। এর মাঝেই সম্প্রতি ছেলে রাজ্যকে নিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মা’ দেখতে হলে গিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমার শো শেষে বের হওয়ার সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পরী। এতে রীতিমতো ভয় পেয়ে যায় অভিনেত্রীর ছেলে।
বুধবার (৩১ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। সেই পোস্টটি এরকম-
‘আজ আমি একসাথে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারণ, আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে ছবি দেখেছি অনেক বার। শো শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছি সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে।’
‘কিন্তু আজকে এমন উছশৃঙ্খল অবস্থা তৈরি করলো কেউ কেউ তাতে বাজে ভাবে আমার বাচ্চাটা ভয় পেল। কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচ আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখবো, কথা বলবো বলেই তো গিয়েছিলাম।’
‘হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এতো এতো ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিল আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!’
‘আর খুশি এই জন্যে যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। থ্যাংক ইউ।’
অর্থাৎ, পরীমণির পোস্ট থেকে স্পষ্ট যে, তার তিক্ত অভিজ্ঞতার নেপথ্যে সাংবাদিকরা। এছাড়া নায়িকার সন্তান রাজ্যর ভয় পাওয়ার কারণ হিসেবেও সাংবাদিকদের হট্টগোলকে দায়ী করেছেন তিনি।
প্রসঙ্গত, ‘মা’ সিনেমাটি সকল ধর্ম-বর্ণ, যুদ্ধ-স্বাধীনতা পেরিয়ে মূলত একজন মায়ের গল্প। যে মা তার কোলের সন্তানকে নিয়ে অন্য এক যুদ্ধজয়ের গল্প শোনাবেন দর্শকদের। এই চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। আরও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।




Comments