শরিফুল রাজ ও পরীমণি দম্পতির দাম্পত্যজীবন ভালো চলছে না। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দুজনই আলাদা থাকছেন। তবে সামাজিকমাধ্যমে রাজকে ইঙ্গিত করে নানা ধরণের পোস্ট দিয়ে থাকেন পরীমণি। গত রোববার বিশ্ব বাবা দিবসে তার ছেলের (রাজ্য) বাবাকে কথা শুনিয়েছেন। আবারও সেই পুরোনো ভঙ্গিমায় রাজকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন।
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে।
যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’ ছুটির দিনে রাজকে নিজের জীবন থেকে ছুটি দেওয়ার ঘোষণাই দিলেন পরীমণি!
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। গত মাসে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব।




Comments