Image description

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ভোট দিতে গিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে বরিশালের নিজ গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শারীরিক অসুস্থতা অনুভব করায় দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন। অভিনেতার ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে স্ত্রী ও সন্তানসহ বরিশালের গ্রামে অবস্থান করছিলেন তিনু করিম। হঠাৎ দুপুরে শারীরিক অসুস্থতা অনুভব করলে হাসপাতালে নিলে চিকিৎসকেরা হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু নিশ্চিত করেন।

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত তিনু করিম ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক ঘটান। এরপর ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও কাজ করেন। তার অকাল প্রয়াণে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই