Image description

বলিউড থেকে হলিউডে নিজের মেধা ও পরিশ্রমে বৈশ্বিক পরিচিতি তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার সাফল্যের জন্য নয়, বরং ভারতের একটি ‘ভুল মানচিত্র’ ঘিরে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা।

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় দর্শকদের নজরে আসে তাঁর পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। সেটিকেই ঘিরে শুরু হয় বিতর্ক।

নেটিজেনদের অভিযোগ, মানচিত্রটিতে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীর অঞ্চলের উপস্থাপন সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি তোলা হয়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভারতীয় হয়ে কিভাবে তিনি এমন মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন। কেউ কেউ তাঁকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও মন্তব্য করেছেন।