Image description

আগামী ১৭ মে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিউশন ও গালা নাইট’। প্রবাসীদের জন্য আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান এবং জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

সম্প্রতি এই আয়োজন উপলক্ষে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানান, প্রবাসীদের স্থায়ী আবাসনের স্বপ্ন পূরণ করাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি দীর্ঘ দুই দশকের অভিজ্ঞতায় দুবাইয়ের অভাবনীয় উন্নয়নের চিত্রও তুলে ধরেন তিনি।

দুবাইয়ের এই অনুষ্ঠানে পারফর্ম করা প্রসঙ্গে অভিনেতা জায়েদ খান বলেন, "দীর্ঘদিন ধরেই দেশের বাইরের বিভিন্ন অনুষ্ঠানে আমি পারফর্ম করে আসছি। উপস্থিত দর্শকদের আনন্দ দিতে সবসময় আমার সর্বোচ্চ চেষ্টা থাকে। আশা করছি এবারের আয়োজনেও তার কোনো ব্যতিক্রম হবে না।"

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে জায়েদ খান ‘অন্তর জ্বালা’, ‘সোনার চর’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘রিকসাওয়ালার ছেলে’ ও ‘প্রেম করবো তোমার সাথে’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে কাজ করে আলোচনায় থেকেছেন তিনি।

মানবকণ্ঠ/আরআই