আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে মন্তব্যের জেরে অভিনেতা ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে সামাজিক মাধ্যমে কথার লড়াই শুরু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) জয় নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০–এর দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানীকে চাবুক মারত। কেন মারত, এখন বুঝেছি।’
জয়ের এ পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে রাত ১০টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক পোস্টে পাল্টা জবাব দেন ওমর সানী।
তিনি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি। তুই রেডি থাকবি।’
তবে পোস্টের শেষেই ওমর সানী লেখেন, ‘সাবজেক্ট খেলাধুলা, ফান।’ এ মন্তব্যের পর অনেকেই বিষয়টিকে হাস্যরসের অংশ হিসেবে দেখছেন। পোস্টটির মন্তব্যের ঘরেও নেটিজেনরা বিভিন্ন রসিক মন্তব্য করেছেন।




Comments