দিনাজপুরের পার্বতীপুরে এক বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের চণ্ডীপুর কালিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিরহাট গ্রামের নিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবিতা রানী রায় (৩৩) এবং তাদের মেয়ে পল্লবী রায় (১৪)। ছবিতা রানী ছিলেন গৃহিণী এবং পল্লবী স্থানীয় বারাই গোল্ডেন হোপ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি পল্লবীকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার পেছনে সেই বিরোধের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।




Comments