Image description

পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানটিতে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন। শুরুতে ৬ জন সেনা সদস্যের মধ্যে ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল মার্কিন সামরিক বাহিনী, আর বাকি দুই ক্রুকে নিখোঁজ বলা হয়েছিল। তবে পরে নিশ্চিত করা হয়, নিখোঁজ ওই দুই ক্রু সদস্যও মারা গেছেন।

এর ফলে বিমানটিতে থাকা ৬ জন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের দাবি, দুর্ঘটনার সময় আকাশে দুটি মার্কিন বিমান ছিল। এর মধ্যে একটি নিরাপদে অবতরণ করেছে। এছাড়া ঘটনাস্থলে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে তারা।

মানবকণ্ঠ/আরআই