Image description

ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান জানিয়েছে, শত্রুদের সাথে তথ্য আদান প্রদান করার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তাকৃতরা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য এবং হামলার জায়গার ভিডিও পাঠানোর কাজ করছিল। -রয়টার্স

গ্রেপ্তার কখন করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু না বলেই  পুলিশ প্রধান বলেন, "এই মামলাগুলির অর্ধেকই গুরুতর ঘটনা জড়িত ছিল" যার মধ্যে ছিল লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য তথ্য সরবরাহকারী ব্যক্তি এবং হামলার স্থানের ফুটেজ সংগ্রহ করে পাঠানো ব্যক্তিরা।"

এর আগে, ইরানি গণমাধ্যম রবিবার বেশ কয়েকটি অঞ্চলে কয়েক ডজন গ্রেপ্তারের খবর দিয়েছে।

এর আগে উত্তর-পশ্চিম ইরানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সামরিক ও নিরাপত্তা স্থানের তথ্য ইসরায়েলে পাঠানোর অভিযোগে অভিযুক্ত

তাসনিম সংবাদ সংস্থা বলছে, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর চেষ্টা করছে এবং শত্রুরা ভাড়াটে ও গুপ্তচরদের ব্যবহার করে দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে।