Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তানভীর আহম্মদ সাকিব(২৬) নামে এক খুচরা ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। সে সীতাকুণ্ড পৌর সদর ৪নং ওয়ার্ডের ভুঁইয়া পাড়া এলাকার মো: নুর নবীর ছেলে ও ভ্যানগাড়িতে করে ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করতেন। 

রোববার ইফতারের পর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে। 

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড অংশের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ছোট ইউটার্ণ করে ভ্যান গাড়ি নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন তানভীর। এমন সময় চট্টগ্রামমুখি দ্রুতগতির একটি ট্রাক ভ্যানগাড়ি সহ তানভীরকে চাপা দিলে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করেন।

এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ জসিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত তানভীর ভ্যান গাড়িতে করে ভাটিয়ারী ও ফৌজদারহাট এলাকায় ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করতেন। মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের ইউটার্ণ পার হতে গিয়ে দ্রুতগতির টাক চাপায় নিহত হন। আমরা ঘাতক ট্রাকটি আটক করেছি। লাশের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"