Image description

পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত গুরুত্বপূর্ণ আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সম্ভাব্য অভিযানের জন্য ইতোমধ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ মোতায়েনের প্রস্তুতি চলছে।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন করে সামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হবে। তিনি দাবি করেন, পূর্ববর্তী হামলায় ইরানকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, ইসলামাবাদে আলোচনায় সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল–জাজিরা।

মানবকণ্ঠ/আরআই