Image description

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের ‘প্রেস মিনিস্টার’ পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক আকবর হোসেন মজুমদার।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে এই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, তার পদত্যাগের সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয় এবং সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ নভেম্বর অন্তর্বর্তী সরকার দুই বছর মেয়াদে বিবিসির ঢাকা ব্যুরোর সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে এই পদে নিয়োগ দিয়েছিল।

মানবকণ্ঠ/আরআই