Image description

যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, দেশের মর্যাদা, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কোনো দেশের স্বার্থে নয়। তবে কেউ যদি মনে করে ইরান চাপের মুখে নতি স্বীকার করবে, তাহলে সেটি ভুল ধারণা।

তিনি গাজার পরিস্থিতির উদাহরণ টেনে বলেন, দীর্ঘ সময় ধরে একটি ছোট অঞ্চলেও ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই ইরানকেও সহজে পরাজিত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র

এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

এর জবাবে ইরান দাবি করে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে।