Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ভূমিকা না থাকলে আজ ইসরাইলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন-এ ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল থাকত না। আর আমি না থাকলেও ইসরাইল থাকত না, কারণ আমি যা করেছি, তা অন্য কোনো প্রেসিডেন্ট করতে প্রস্তুত ছিলেন না।”

নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো উল্লেখ করে ট্রাম্প বলেন, লেবানন ইস্যুতে ইসরাইলকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। তার মতে, লেবাননহিজবুল্লাহ-কে ঘিরে সংঘাত দীর্ঘায়িত হওয়া উচিত হয়নি।

ট্রাম্প আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘ হলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা এগিয়ে চললেও ইসরাইলের অনেক নেতা এ নিয়ে সমালোচনামুখর অবস্থান নিয়েছেন।