Image description

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।

চুক্তির আওতায় যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার পথ তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত হয়েছে এবং এখন এর বাস্তবায়ন পর্যবেক্ষণের সময়।

এর ফলে পূর্বনির্ধারিত জেনেভা স্বাক্ষর অনুষ্ঠান বাতিল হলেও আলোচক দলগুলোর সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। এদিকে হোয়াইট হাউস আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও মার্কিন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই সমঝোতা রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমালোচকদের একাংশের মতে, ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখানো হয়েছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, এটি কোনো চূড়ান্ত চুক্তি নয়; বরং ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে।

সূত্র: আল জাজিরা

মানবকণ্ঠ/আরআই