আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে খুব দ্রুত ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যের পরই এ পতন দেখা যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) ওই মন্তব্য প্রকাশের পর বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা অনেকটাই কমে আসে। এর আগে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার কারণে বিশ্ববাজারে কাঁচা তেলের সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
সবশেষে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দামও কমে প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে নেমে গেছে।
Comments