সম্প্রতি ভারত-ফিলিস্তিনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার অধীনে ফিলিস্তিনে একটি ২০০ শয্যাবিশিষ্ট ‘ইন্ডিয়ান সুপার-স্পেশালিটি হাসপাতাল’ গড়ে তোলা হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের সাম্প্রতিক ফিলিস্তিন সফরের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল ফিলিস্তিনের প্রিন্টিং খাতের উন্নয়নে কারিগরি সহায়তা প্রদান।
ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাস্থ্য ও শিক্ষা খাতে ভারতের এই সহযোগিতা দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বেরই উজ্জ্বল নিদর্শন। একই সঙ্গে ২০২৮-২৯ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অস্থায়ী সদস্যপদে ভারতের প্রার্থিতাকে পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিস্তিন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমআর




Comments