কেনিয়ায় ভারতের টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বৃহস্পতিবার দক্ষিণ কেনিয়ার কাজিয়াদো অঞ্চল সফরের সময় তিনি এ নির্দেশ দেন।
রুটো অভিযোগ করেন, দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও টাটা কেমিক্যালস কাজিয়াদোতে কোনো কারখানা বা উল্লেখযোগ্য স্থাপনা তৈরি করেনি। ফলে কোম্পানিটি কেনিয়ার জন্য প্রত্যাশিত সুফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে।
তিনি জানান, টাটা কেমিক্যালসের পরিবর্তে সেখানে দুটি নতুন কোম্পানিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে। একটি বড় কাচ তৈরির কারখানা এবং অন্যটি রাসায়নিক উৎপাদন কারখানা স্থাপন করবে।
কেনিয়া অন্য দেশের ওপর নির্ভরশীল থাকবে কি না—এ প্রশ্ন তুলে রুটো বলেন, দেশকে অন্যের কাছে ‘দাস’ হয়ে থাকার প্রয়োজন নেই। এ বিষয়ে টাটা কেমিক্যালসের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএস




Comments