স্টকহোমে অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে সুইডেন বহিষ্কার ও ইরানি রাষ্ট্রদূতকে তলব করার একদিন পরই পাল্টা কড়া পদক্ষেপ নিয়েছে ইরান।
স্টকহোমের সিদ্ধান্তের জবাবে এবার এক সুইডিশ কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া নিন্দা জানিয়ে উল্লেখ করেছে, ‘স্টকহোমে আমাদের দূতাবাসের এক কূটনীতিককে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার সুইডিশ সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সুইডেনের রাষ্ট্রদূতকে ইতোমধ্যে অবহিত করেছি যে, তাদের কূটনৈতিক মিশনের ওই সদস্যকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ত্যাগ করতে হবে।’
সুইডেন সম্প্রতি ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার করেছিল। এর জের ধরেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাটানি নতুন করে চরমে পৌঁছাল।
সূত্র: আল-জাজিরা।
এমআর




Comments