বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ সমস্যার মুখোমুখি হলেন ব্যবহারকারীরা।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টার পর থেকে বহু ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ ও ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। অনেকের স্বাভাবিক নিউজ ফিডের পরিবর্তে ‘Account Temporarily Unavailable’ বার্তা দেখা যায়।
ফেসবুকের প্রদর্শিত বার্তায় বলা হয়, সাইট-সংক্রান্ত একটি প্রযুক্তিগত সমস্যার কারণে সাময়িকভাবে অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছে না। সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং কিছুক্ষণ পর আবার চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector, IsDown, NordVPN এবং Down For Everyone-এও ফেসবুকের সেবাবিঘ্ন নিয়ে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে।
তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ বিভ্রাটের কারণ বা সমাধান নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।




Comments