Image description

মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে হত্যার দায়ে হাউস আলী (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মহাম্মদ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৬ সালে হাউস আলীকে তার স্ত্রী তালাক দেন। এর জেরে ক্ষোভে শাশুড়ি ফুলসুরাতন (৬৫)-এর শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় ফুলসুরাতনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে আম্বিয়া খাতুন গাংনী থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।