প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কেমন হচ্ছে তা জনগণই মূল্যায়ন করবে। তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচন কমিশন কারও পক্ষে নেই এবং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে রয়েছে।
সিইসি বলেন, “আপনারাই বলবেন নির্বাচন কেমন হচ্ছে। আমরা কারও পক্ষে নই। আমরা নিরপেক্ষ। দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল বা ভোটের বাক্স দখলের মতো ঘটনা অতীতের অংশ। এখন এসব ভুলে গিয়ে সামনে এগোতে হবে।”
তিনি আরও বলেন, “সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন।”
নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “আমি সবাইকে বলে দিয়েছি, কারও পক্ষে নিতে পারবেন না। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে।”
মানবকণ্ঠ/আরআই




Comments