অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৬ সদস্যের টিম এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই জুলাই সনদ স্বাক্ষর করবে এনসিপি।
এসময় আরও উপস্থিত থাকবেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।
এর আগে আইনি ভিত্তি ছাড়া জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না বলে গত অক্টোবরে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।




Comments