দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ২০২৬ বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন-এ এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিবর্গ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান।
বিজয়ীরা হলেন:
অভিনয়ে: ফরিদা আক্তার ববিতা
চারুকলায়: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার
স্থাপত্যে: মেরিনা তাবাসসুম
সংগীতে: আইয়ুব বাচ্চু (মরণোত্তর) এবং প্রতিষ্ঠান ওয়ারফেজ
নৃত্যে: অর্থী আহমেদ
পালাগানে: ইসলাম উদ্দিন পালাকার
সাংবাদিকতায়: শফিক রেহমান
শিক্ষায়: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার
ভাস্কর্যে: তেজস হালদার জস
১৯৭৬ সাল থেকে বাংলাদেশের বিশিষ্ট ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দিতে একুশে পদক প্রদান করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments