Image description

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন শীর্ষ কর্মকর্তাকে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এসব আদেশে স্বাক্ষর করেছেন।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন:

১. কুসুম দেওয়ান: প্রধান, নৌ-পুলিশ।
২. আবু হাসান মুহম্মদ তারিক: অতিরিক্ত আইজিপি (ওএসডি), পুলিশ সদর দপ্তর।
৩. মোহা. আবদুল আলীম মাহমুদ: অতিরিক্ত আইজিপি (ওএসডি), পুলিশ সদর দপ্তর।
৪. মো. মাসুদুর রহমান ভূঞা: টিআর, পুলিশ সদর দপ্তর।
৫. মো. তওফিক মাহবুব চৌধুরী: প্রিন্সিপাল, রাজশাহী সারদা পুলিশ একাডেমি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে বিধি অনুযায়ী তাঁরা অবসরজনিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে সংস্কার ও রদবদলের অংশ হিসেবে বেশ কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই